চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রবাসীকে অপহরণ, অস্ত্রসহ আটক ২

অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে অপহরণের পর এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের খালপাড় এলাকা থেকে মো. রাজু নামের এই প্রবাসীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ী হলো- আদি বাড়ির দুলাল মিয়ার ছেলে নূর হোসেন (২৭) ও রিপুজী বাড়ির রফিক উল্যার ছেলে নূর আলম রুবেল (২৬)। তারা দুজনেই চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার খিলপাড়া বাজার থেকে নাহারখিল গ্রামের জিগির আলী ফকির বাড়ির মৃত সামসুল হকের সন্তান ও ওমান ফেরত প্রবাসী মো. রাজুকে (২৫) অপহরণ করা হয়। রাজুকে উদ্ধার করার জন্য তার অপর দুই বন্ধু আল আমিন ও রিয়াদ হোসেন তাদের পিছু নেয়। পরে তিন বন্ধুকে শংকরপুরে একসাথে মারধর করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সামনে মাদক রেখে ছবি ও ভিডিও ধারণ করে আসামিরা। এসময় তাকে হত্যার হুমকি প্রদান করে ৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। পরে রাজুকে আটক করে অপর দুজনকে তাদের মোটরসাইকেল রেখে ছেড়ে দেয় আসামিরা।

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক ঘটনা নিশ্চিত করে কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবক ও অভিযুক্ত দুই আসামিকে থানায় নিয়ে আসে। এই দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র মামলা ও এই দুজনসহ জড়িতদের বিরুদ্ধে পৃথক আরেকটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X