চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

চট্টগ্রামে বার্মা বাহিনীর সেই ‘অস্ত্রবাজ’ গ্রেপ্তার

অস্ত্র হাতে আলোচনায় আসা জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
অস্ত্র হাতে আলোচনায় আসা জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অস্ত্রের মহড়া, বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুরের ঘটনায় অস্ত্র হাতে আলোচনায় আসা সেই জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জানুযারি) জাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। এর আগে শনিবার রাতে বায়েজিদের মোহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।

গত ১৪ জানুয়ারি ‘চট্টগ্রামে বার্মা আতঙ্ক’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। এরপর টানা দুই দিন অভিযান চালিয়ে কিরিচ, রাম দাসহ ১০টি ধারালো দেশীয় অস্ত্রসহ একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। ওই অভিযানে গ্রেপ্তার হয় বার্মা বাহিনীর ১৭ জন সদস্য। পরের দফায় অভিযান চালিয়ে অস্ত্র হাতে আলোচনায় আসা জাহিদ ও তার অনুসারী গোলাপকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনার, যা দেখতে অনেকটা আসল অস্ত্র মনে হচ্ছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঘটনার দিন জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে তারা রাম দা, কিরিচিসহ খেলনা অস্ত্রটি নিয়ে মহড়া দেয়। এ সময় দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ভীতি সৃষ্টি করার জন্য তারা পটকা এবং বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন, আগের দফায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছিল। ভয়ে অস্ত্রটি তারা নালায় ফেলে দিয়েছিল। উদ্ধারের পর আমরা যাচাই-বাছাই করে দেখেছি সেটি আসলে একটি লাইটার। কিন্তু ঘটনার সময় অস্ত্রটি জাহিদের হাতে ছিল। পরে সে সেটা অন্যদের দিয়ে দেয়। আমরা তাদের কাছ থেকেই অস্ত্রটি উদ্ধার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X