চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেবন্ধুর বিসিএস পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে কারাগারে বান্ধবী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী প্রিয়তি জান্নাত ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্বাক্ষর পত্রে গরমিল দেখে তাকে আটক করা হয়। আটকের পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠায়।

জানা গেছে, ছেলেবন্ধুর পরীক্ষার প্রক্সি দিতে গিয়েই তিনি ধরা পড়েন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম বলেন, ওই মেয়ে যার রোল নম্বরে পরীক্ষা দিতে এসেছে সে একজন ছেলে। মেয়েটি নিজের ছবি দিয়ে ভুয়া প্রবেশপত্রও করেছে। পরীক্ষায় দায়িত্বরত পরিদর্শক স্বাক্ষর নেওয়ার সময় মেয়েটিকে ছেলের নামে স্বাক্ষর করা দেখে ধরা পড়েন। যতটুক জিজ্ঞাসাবাদে জেনেছি, মেয়েটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়ের ব্যক্তিগত সম্পর্ক আছে। এরপর আটক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই-বাছাই করে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরীর ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬২৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X