কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। নতুন সূচি অনুযায়ী, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে ১৮ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি যেসব মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষায় মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং উভয় ক্যাডারের প্রার্থী ২৩৩ জন।

পরীক্ষার সময়সূচি ও স্থান অনুযায়ী, রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুসারে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে না। এটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে।

ভাইভা বোর্ডে যা জমা দিতে হবে

১. অনলাইন ফরম: বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) ও অতিরিক্ত তথ্যসংবলিত ফরম-৩ (BPSC Form-3)-এর কপি।

২. সনদপত্রের সত্যায়িত কপি: শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ২ সেট সত্যায়িত ফটোকপি। মূল কপিগুলোও বোর্ডে প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।

৩. স্বাস্থ্য পরীক্ষা ও এনআইডি: বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক প্রদত্ত ওজন, উচ্চতা ও বুকের মাপের প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৪. ডিজিটাল জমা: মৌখিক পরীক্ষার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি পিএসসির নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/Wenx7PCoZh2rZ5L98) আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর পক্ষে যে কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত তারিখ ও সময়ে বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে কোনো প্রার্থীর পরীক্ষা দ্বিতীয়বার নেওয়া হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X