মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খাবার নিয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

মিরসরাইয়ে দোকান থেকে নাশতা নিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী (৭০) মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে।

নিহতের স্বজন সোহেল চৌধুরী বলেন, আমার কাকা শুক্রবার সকালে দোকান থেকে পরোটা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের সুফিয়া রোড নূর জাহান ক্লাবের সামনে ঢাকামুখী অংশে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘাতক মোটরসাইকেলটি আটক করেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও মোটরসাইকেলে থাকা আরোহীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, এ বিষয়ে এখনো কোনো খবর পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X