কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ১০ মে ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন উড়োজাহাজের ২০০ যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। ছবি : সংগৃহীত

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পরপরেই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে উড়োজাহাজটি। পরে কর্তৃপক্ষ উড়োহাজাটির সরিয়ে নেয়। উড়োজাহাজটিতে প্রায় ২০০ যাত্রী ছিল বলে জানা গেছে।

শুক্রবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানাযায়, সকালে শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে উড়োজাহাজটি। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম এ সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দক্ষতার সঙ্গে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে আনা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, শা‘রজাহ থেকে আসা একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে। বিমানে ১৯১ জন যাত্রী ও সাত জন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। যাত্রীদের কেউ এ বিষয়ে টের পাননি। এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X