চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের অনুমতি

বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। ছবি : কালবেলা
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। ছবি : কালবেলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া।

দুদকের পাবলিক প্রসিকিউটর কাজী ছানোয়ার আহমেদ (লাভলু) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে দখলে রাখার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ফৌজদারহাট স্টেশন রোডে অবস্থিত সেভেন বি অ্যাসোসিয়েটসের প্রোপ্রাইটর ও রাইজিং গ্রুপের উপদেষ্টা মো. আসলাম চৌধুরী ২০০১ সালের ২১ মার্চ থেকে ২০১১ সালের ১১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি, সলিমপুর, সোনাইছড়ি, মসজিদ্দা, ভাটেরখীল, টেরিয়াইল, গুলিয়াখালীসহ বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম নগরের কাটগড়, মুরাদপুর ও বোয়ালিয়া মৌজায় সবমিলিয়ে ১৪৬টি সাফ কবলার মাধ্যমে মোট ১৬ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ১৮৫ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। এ ছাড়া ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন ব্যবসায় ও অংশীদারি প্রতিষ্ঠানে বিনিয়োগ, বিভিন্ন ব্যাংক-বিমা প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার মিলিয়ে ৩৬২ কোটি ৭১ লাখ ৩৮ হাজার ২৮০ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন।

১৯৯৭-৯৮ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত তিনি আয়কর নথিতে ২৭ কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৮৩১ টাকা আয় দেখিয়েছেন। পারিবারিকসহ অন্যান্য খাতে ব্যয় দেখিয়েছেন ৮ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৯১ টাকা। ফলে তার প্রদর্শিত সঞ্চয়ের পরিমাণ ১৯ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৭৪০ টাকা। কিন্তু তিনি ঘোষিত সঞ্চয়ের মধ্যে এক কোটি ২ লাখ ৩৩ হাজার ৫৪০ টাকার আয়ের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ দুদককে দেখাতে পারেননি। এর ফলে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

আসলাম চৌধুরীর নিট সম্পদ ৩৩ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ৬১৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় ১৮ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ২০০ টাকা। সে হিসাব করলে আসলাম চৌধুরীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকা। ২০০১ সালের ২১ মার্চ থেকে ২০২২ সালের ৩০ জুনে এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করে দুদক।

আদালত সূত্র জানায়, গত ২৮ এপ্রিল আসলাম চৌধুরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছিলেন দুদকের এই তদন্ত কর্মকর্তা।

এরপর ৭ মে এই মামলার তদন্ত কর্মকর্তা দুদক, প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীল মাওলার আয়কর নথি জব্দের অনুমতি প্রার্থনা করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত মঙ্গলবার (১৪ মে) শুনানি শেষে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির আয়কর নথি জব্দের আদেশ দেন। তবে আদেশটি বুধবার (১৫ মে) পাস হয় বলে জানিয়েছেন দুদক পিপি কাজী ছেনোয়ার আহমেদ লাভলু।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে গ্রেপ্তার হন। দুর্নীতি, নাশকতা, রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে আট বছর ধরে কারাবন্দি আছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১০

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১১

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১২

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৩

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৪

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৫

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৬

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৭

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৯

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

২০
X