চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:২৯ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ডুবে গেল কালুরঘাট বেইলি সেতু

জোয়ারের পানিতে ডুবে গেছে কালুরঘাট বেইলি সেতু। ছবি : কালবেলা
জোয়ারের পানিতে ডুবে গেছে কালুরঘাট বেইলি সেতু। ছবি : কালবেলা

চট্টগ্রামের পূর্ব কালুরঘাট ফেরিঘাটের বেইলি সেতু জোয়ারের পানিতে ডুবে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

শনিবার (২৫ মে) কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে ফেরিঘাটের বেইলি সেতু প্লাবিত হয়। এতে ফেরিতে ওঠানামায় দুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় পানি মাড়িয়ে হেঁটে বেইলি ব্রিজ পার হতে হয় লোকজনকে। চালকদেরও পানির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ফেরিতে ওঠানামা করতে হচ্ছে।

চালক আবদুল জব্বার বলেন, বেইলি ব্রিজ পার হওয়ার সময় পানির কারণে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। দুই-তিনজনে তা ঠেলে পাড়ে এবং ফেরিতে তোলা হচ্ছে।

ফেরিতে নদী পারাপারকারীদেরও এ সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা আবু ছালেক বলেন, জুতা খুলে, পরনের প্যান্ট তুলে ফেরিতে উঠতে হয়েছে। একের পর এক সমস্যা লেগেই আছে ফেরিঘাটে। এ ভোগান্তির যেন শেষ নেই।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর থেকে ফেরিঘাট প্লাবিত ছিল। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষজনকে দুর্দশার শিকার হতে হয়।

গত বছর কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য বন্ধ ঘোষণা করলে ওই বছরের ১ আগস্ট ফেরি সার্ভিস চালু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফেরি চালুর প্রথম দিনেই বেইলি ব্রিজ জোয়ারের পানিতে ডুবে যায়। এতে ভোগান্তি চরমে পৌঁছে নদী পারাপারকারীদের। পরে ফেরিঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X