কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অনুষ্ঠিত

এআইইউবি ক্যাম্পাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
এআইইউবি ক্যাম্পাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) জাপান ফাউন্ডেশন মাধ্যমে বছরে দুবার বিশ্বব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবছর বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জুয়াব) এবং জাপান দূতাবাস যৌথভাবে এ পরীক্ষার আয়োজন করে থাকে।

জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের সময় বাংলাদেশের জাপান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা, জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সচিব প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, অন্যান্য ইসি সদস্য এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ইউজিসি চেয়ারম্যান (ইনচার্জ) প্রফেসর ডক্টর মুহাম্মদ আলমগীর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের পরীক্ষার হল পরিদর্শন করেন। এআইইউবির পক্ষে পরীক্ষার সমন্বয় করেন বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান। পরীক্ষা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জুয়াবের সাংস্কৃতিক সম্পাদক এবং এআইইউবির অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দশ হাজারের বেশি জেএলপিটি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১০

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১১

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১২

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৩

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৬

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৭

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৮

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৯

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

২০
X