কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে ব্যাংকারদের মানববন্ধন

ব্যাংকে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংকারদের মানববন্ধন। ছবি : কালবেলা
ব্যাংকে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংকারদের মানববন্ধন। ছবি : কালবেলা

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মীদের আয়কর, পদোন্নতি ও ইনসেনটিভ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছেন এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৯ জুলাই) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক এবং বিশেষায়িত বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কয়েকশত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল।

মানববন্ধনে বক্তারা অতি শিগগিরই ব্যাংকের উপর অর্থ মন্ত্রণালয়ের অযাচিত সব রকমের হস্তক্ষেপ বন্ধ এবং সব কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক সুবিধা প্রদানের দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মরিয়ম বেগম, আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা মনি, সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক আব্দুর রায়হান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X