চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সমঝোতা স্মারক সই

রিহ্যাব ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সমঝোতা স্মারক সই। ছবি : কালবেলা
রিহ্যাব ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সমঝোতা স্মারক সই। ছবি : কালবেলা

‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪’ আয়োজন উপলক্ষে রিহ্যাব এবং হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর (বৃহস্পতিবার-রোববার) ৪ দিনব্যাপী হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হল রুমে এই মেলার আয়োজন করা হবে।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় হোটেল রেডিসনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রিহ্যাবের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন এবং হোটেল রেডিসনের পক্ষে সহকারী পরিচালক ও অপারেশন ইনচার্জ জমির উদ্দিন কোরেশী।

অনুষ্ঠানে রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, মাঈনুল হাসান এবং সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মোহাম্মদ আলী, হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সহকারী পরিচালক সরোয়ার আলম রাতুল, পারভেজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন বলেন, আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর (বৃহস্পতিবার-রোববার) ৪ দিনব্যাপী হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হল রুমে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪’ আয়োজন করা হবে। এবারের ফেয়ারে ডেভেলপার, ফ্ল্যাট ও প্লট ক্রেতা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ আবাসন ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪’ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X