কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল মেডিকেল কলেজে নিউট্রিশন ক্লাব প্রতিষ্ঠিত

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বিআইআইডি ফাউন্ডেশন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার (ইউএমসিআরসি) সমাজে পুষ্টির অবস্থার উন্নতির লক্ষ্যে যুবকদের অংশগ্রহণে সহযোগিতা করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকের অধীনে একটি পুষ্টি ক্লাব প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা, গবেষণা ও স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বিআইআইডি ফাউন্ডেশন সিইও মো. শহীদ উদ্দিন আকবর অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং অপুষ্টি মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার এবং কিশোর ও যুবকদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করার জন্য যুবকদের গুরুত্ব তুলে ধরেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের গবেষণা প্রধান অধ্যাপক এস এম শামসুজ্জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. উত্তম কুমার পাল ও ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ মাহেনুর বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডাক্তার জান্নাতুল মীম ও ফারজানা হুদা।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X