কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যাত্রা শুরু

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত
ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে দক্ষতার সঙ্গে কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করল ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সোমবার (২৫ নভেম্বর) উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর গুলশান এলাকার নিকেতনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করবে ওপাস।

প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশন্স, ডিজিটাল, কেওএল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস এবং আউটডোর অ্যাক্টিভিটিস।

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল কাফী বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটের মধ্যে মানসম্মত ও কার্যকর সেবা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা অত্যন্ত পেশাদার একটি টিম একত্রিত হয়েছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সেবা প্রদানে এবং জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটি মূল্যায়ন করার জন্য আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করব। এর ফলে ক্লায়েন্টদের মূল্যবান তথ্য-উপাত্ত দিতে সক্ষম হবো, যা তাদের সঠিক কৌশল নির্ধারণের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে।

ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে ওপাস কমিউনিকেশন্স অংশীজনদের মাঝে আস্থার জায়গা তৈরির জন্য কাজ করতে চায়। ওপাস অনুধাবন করে প্রতিটি বার্তাই গুরুত্ববহ এবং সেটা সঠিকভাবেই প্রচারিত হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X