বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে নতুন চার আদালতের কার্যক্রম শুরু হচ্ছে রোববার

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

বিচারপ্রত্যাশীদের নির্বিঘ্ন এবং দ্রুত সুবিচার নিশ্চিত করতে বরিশালে আরও চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। এরই মধ্যে আদালত চারটিতে বিচারক নিয়োগ হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) থেকে তারা বিচার কার্যক্রম শুরু করবেন। সকাল ১০টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন চারটি আদালতের কার্যক্রম উদ্বোধন করবেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান। তিনি জানান, রোববার নতুন চারটি আদালতে চারজন বিচারক যোগদান করবেন। তাদের মধ্যে তিনজন বরিশালে ছিলেন এবং একজন বাহিন থেকে আসছেন। তাদের যোগদানের পর থেকেই চারটি আদালতে বিচার কার্যক্রম শুরু হবে। এর ফলে বরিশালে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে বলে জানান তিনি।

আদালত চারটি হলো— বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল পারিবারিক আপিল আদালত ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল।

এর মধ্যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে মো. মাসুদুর রহমান, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ আশরাফ উদ্দিন, পারিবারিক আপিল আদালতে রাফিয়া ইসলাম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মো. আল আমিন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X