কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

রেডিয়েন্ট কেয়ার নিয়ে এলো আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ৪ পণ্য

রেডিসন ব্লু হোটেলে নতুন ৪টি পণ্যের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত
রেডিসন ব্লু হোটেলে নতুন ৪টি পণ্যের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড টয়লেট্রিজ পণ্যের বাজারজাতকরণের মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করে। বর্তমানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ফ্যাব্রিক্স কেয়ার ব্র্যান্ড ‘রেডি’, স্কিন কেয়ার ব্র্যান্ড ‘কমেলি’, বেবি কেয়ার ব্র্যান্ড ‘কিন্ডার’, পার্সোনাল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘রেক্সল’ এবং ফিমেল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘শিউলি’ ভোক্তাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে। রেডিয়েন্ট গ্রুপের অন্যতম এই প্রতিষ্ঠান শুরু থেকে বিশ্বমানের পণ্য উৎপাদনের লক্ষ্যে কোম্পানির সকল কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে ।

পণ্য মানের এই ধারাবাহিকতা ধরে রাখতে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড জার্মান ও তাইওয়ানসহ বিশ্বের উন্নত দেশগুলোর মেশিনের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে ইতোমধ্যে পণ্য উৎপাদন শুরু করেছে। ব্যবসায়িক এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে এবং নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত উন্মোচনে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড গত ২৯ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু হোটেলে নতুন ৪টি পণ্যের মোড়ক উন্মোচন করে। ওই অনুষ্ঠানে কোম্পানির সম্মানিত চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্ট গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের এমডি, ডিএমডি, ডিরেক্টরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ ছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির পরিবেশকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘Unveiling Dreams’ নামের এই অনুষ্ঠানে নতুন পণ্য হিসেবে কিন্ডার বেবি ডায়াপার, উজ্জ্বল লন্ড্রি ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর মোড়ক উন্মোচন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডা. আ ক ম মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসফিয়া জাহেদী, হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি এবং হেড অব সেলস রেজওয়ান হামিদ সিজান বিশেষ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘রেডিয়েন্ট কেয়ার লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির সেলস নেটওয়ার্ক প্রসার করতে পেরেছে এবং দেশি পণ্য হিসাবে পণ্যের গুণগত মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে যা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা হিসাবে আমরা আগামী সামনের দিনগুলোতে আরও নতুন নতুন পণ্য আপনাদের জন্য উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছি। ’

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী। বক্তব্যে তিনি বলেন, ‘রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি আর সেই ধারাবাহিকতা হিসাবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের নিকট পৌঁছে দিবে।

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য আকর্ষণীয় র‌্যাফেল-ড্র ও জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X