কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্টিকেল বোর্ডের ব্যবসায় আরএফএল

প্লাইম্যাক্স -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পালসহ অতিথিরা। ছবি : কালবেলা
প্লাইম্যাক্স -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পালসহ অতিথিরা। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড ‘প্লাইম্যাক্স’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নতুন ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করেন।

মূলত সহজলভ্য, সাশ্রয়ী ও সহজে বহনযোগ্য হওয়ায় পার্টিকেল বোডের্র বহুমুখী ব্যবহার রয়েছে। ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, ইন্টেরিয়র ডেকোরেশন, কিচেন ক্যাবিনেট, দরজা ও ফ্লোর টাইলস।

বাংলাদেশে বর্তমানে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩ হাজার কোটি টাকা, বার্ষিক প্রবৃদ্ধি ১২ শতাংশ। দেশের বাজারে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের ৭০-৭৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়, আর বাকি ২৫-৩০ শতাংশ আমদানি করা হয়। মূলত ভারত, চীন ও মালয়েশিয়া থেকে এ পার্টিকেল বোর্ড আমদানি হয়ে থাকে।

আরএফএল ‘প্লাইম্যাক্স’ ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নিজস্ব কারখানায়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচ গুণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এ খাতে আরএফএলের মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। বর্তমানে মোট জনবল ৫০০ জন। আগামী ২ বছরে আরও ১০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ ব্যবসায়।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘বাংলাদেশে ইঞ্জিনিয়ারড উড প্রোডাক্টের চাহিদা দ্রুত বাড়ছে। ফার্নিচার, দরজা ও ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রেতাদের সাশ্রয়ী, মানসম্পন্ন বিকল্প দিতে আমরা পার্টিকেল বোর্ড বাজারে নিয়ে এসেছি। আশা করছি আমাদের আরএফএলের অন্যান্য পণ্যের মতো এ পণ্যটি ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে’।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নগরায়ণ ও নানাবিধ কারণে পার্টিকেল বোর্ডের বাজার দ্রত সম্প্রসারিত হচ্ছে। তবে এ খাতের অগ্রগতিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সরকার যদি কাঁচামাল আমদানি সহজ করে ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, তাহলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

আরএফএলের অঙ্গ-প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ড প্যারাফিন মোম যুক্ত, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে। এতে ব্যবহৃত হয়েছে জিরো এমিশন আঠা, যা শক্ত বন্ধন নিশ্চিত করে। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার ও কেনাকাটার জনপ্রিয় অনলাইন সাইট অথবাডটকমের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৯৬০ টাকা।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীন উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১০

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১১

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১২

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৪

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৫

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৬

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৭

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১৯

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

২০
X