কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নরসিংদীতে শিক্ষক আনোয়ারা সুলতানা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি : সংগৃহীত
নরসিংদীতে শিক্ষক আনোয়ারা সুলতানা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি : সংগৃহীত

নরসিংদীর নিবেদিতপ্রাণ শিক্ষক আনোয়ারা সুলতানা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শরিফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নরসিংদীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান ও শহরের বিভিন্ন স্কুলের ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে আনোয়ারা স্মৃতি গ্রন্থটি প্রদান করা হয়।

আতাউর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

এ ছাড়া আনোয়ারা সুলতানার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বইটির লেখক, প্রবীণ শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, ড. মো. রিয়াজ হাসান খন্দকার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, প্রফেসর নজরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, মো. ছানাউল্লাহ মিয়া, নারী নেত্রী রাবেয়া খাতুন শান্তি, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ ও অধ্যক্ষ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সহসভাপতি মো. শাহ আলম মিয়া।

এর আগে, ওই সভায় আতাউর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদের প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াকে সভাপতি ও দেলোয়ার হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X