কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তঃকলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার হলে প্রতিযোগিতাটির আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদ আক্তার হোসেইন, সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা দেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শিমা জামান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সামসুল হুদা এবং অধিবেশনের মূল বক্তা ছিলেন আইন বিভাগের ডিন এ বি এম ইমদাদুল হক খান। বিজয়ী কলেজের পক্ষ থেকে বক্তব্য দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ কর্নেল আনোয়ারুল ইসলাম খান, হাজি ইউনুস আলী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম খান। এ ছাড়াও বিভিন্ন কলেজের বিজয়ী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ১৯ অক্টোবর প্রতিযোগতার রেজিস্ট্রেশন শুরু হয় এবং ১৭ নভেম্বর পর্যন্ত রচনা সংগ্রহ করা হয়। যার ফলাফল প্রকাশ হয় গত ৬ ডিসেম্বর। গুরুত্বপূর্ণ ৩টি বিষয়ের ওপর এবারের রচনা প্রতিযোগিতা করা হয়েছিল। বিষয়গুলো হলো- পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ : বাস্তবায়নের রূপরেখা; চতুর্থ শিল্প বিপ্লব এবং বাংলাদেশে উচ্চ শিক্ষা; রাষ্ট্র সংস্কারে তরুণ সমাজের ভূমিকা।

প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৭০টা কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। অনেক যাচাই বাছাইয়ের পর ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ১ম স্থান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী মুস্তাইনা মঞ্জুর, ২য় স্থান মাইলস্টোন কলেজের ছাত্রী রাজেস্বরী চেটার্জি ও ৩য় স্থান অর্জন করেছে হাজি ইউনুস আলী কলেজের ছাত্রী জান্নাতুল নিঝুম। ক্রমান্বয়ে আরও যারা বিজয়ী হয়েছে তারা হলো আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আঞ্জুয়ারা খাতুন আঞ্জুমান, উত্তরা উচ্চ বিদ্যালয় এবং কলেজের ছাত্রী সানজিদা চৌধুরী ইমা, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ভাবনা আক্তার, নটর ডেম কলেজের ছাত্র আশরাফুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের ছাত্র তানভীর আক্তার, ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ছাত্র মো. জিহাদ, রংপুর ক্যাডেট কলেজের ছাত্র মো. ফাহিম হাসান। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, পরিচালক নাজলা ফাতমি, আইন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, আইন বিভাগের বর্তমান শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X