কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাংগস মটরস ও আইশারেরর আয়োজনে কাস্টমার অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম

‘কাস্টমার অ্যাপ্রিসিয়েশন মিট’ অনুষ্ঠান। ছবি : সৌজন্য
‘কাস্টমার অ্যাপ্রিসিয়েশন মিট’ অনুষ্ঠান। ছবি : সৌজন্য

দেশের পরিবহন শিল্পের উন্নয়ন এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে র‌্যাংগস মটরস লিমিটেড ও ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড আয়োজন করে ‘কাস্টমার অ্যাপ্রিসিয়েশন মিট’। অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি র‌্যাংগস মটরস লিমিটেড থেকে আইশার ‘প্রোফর্মার সিজন ১০’-এ মনোনীত হওয়া বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাংগস মটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর সরদার মো. খালেদ বিন হাসান, সিইও আহমেদ শাহরিয়ার আনোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমান অরোরা, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সেলস হেড সন্দীপ শর্মা, কান্ট্রি ম্যানেজার জয়েশ জোশী, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সার্ভিস ম্যানেজার ভগবান সিং মেহরা এবং বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার অনুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া ও সভাপতি মো. আবদুল বাতেন এবং বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সহসভাপতি মো. সামিউল্লাহসহ বিভিন্ন পরিবহন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানরা।

এ সময় সোহানা রউফ চৌধুরী বলেন, বাংলাদেশের বাণিজ্যিক পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে র‌্যাংগস মটরস লিমিটেড সবসময় আন্তর্জাতিক মানের যানবাহন ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে র‌্যাংগস মটরস লিমিটেডের সিইও আহমেদ শাহরিয়ার আনোয়ার আনুষ্ঠানিকভাবে ল্যায়ালটি প্রোগ্রামের উদ্বোধন করেন, যা গ্রাহকদের অধিকতর বিক্রয়োত্তর এবং পরিপূরক সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের স্মারক উপহার প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

আইশার প্রতিনিধিরা বাংলাদেশে উন্নত প্রযুক্তি এবং নির্ভরযোগ্য যানবাহন সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ কাস্টমার অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম এবং ল্যায়ালটি প্রোগ্রামের উদ্বোধন গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি র‌্যাংগস মটরস লিমিটেডের পরিবহন খাতে নেতৃত্ব বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X