কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার দলের সাক্ষাৎ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার দলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার দলের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিজ বিশ্বকাপ কোয়ালিফায়ার দল।

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ব্রিজ বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের ব্রিজ দল আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ব্রিজ ফেডারেশেনের সেক্রেটারি নাইমুল হাসান ও ট্রেজারার মো. জাহিদ হোসেনসহ খেলোয়াড় এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন

সাক্ষাৎকালে ক্রীড়া উপদেষ্টা দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, ব্রিজ একটি মানসিক ক্রীড়া যা মেধা, ধৈর্য ও কৌশলের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী।

দলের সদস্যরা ক্রীড়া উপদেষ্টাকে তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তারা জানান, বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য তারা নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ব্রিজ বিশ্বকাপ প্রতিযোগিতা আগামী আগস্ট মাসে ডেনমার্কে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X