কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অবশেষে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন তিনি। আর এনসিপিতে যোগদান করেই দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের এ সাবেক উপদেষ্টা। দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

আসিফ মাহমুদ বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।’

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসনটির মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। গত ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ।

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি সেদিন আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X