কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্তর মৃত্যুবার্ষিকী আজ 

বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত। ছবি : সংগৃহীত

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

গত ২০২০ সালে ৩০ মে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ’এ ইন্তেকাল করেন তিনি এবং সেদিনই বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

১৯৫৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার নাখালপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত। ব্যক্তিজীবনে একজন সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা..) লি., দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্র শান্তনিবাসসহ একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।

দিবসটি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ ও শিশুদের ব্রেইন টিউমার অপসারণ ও রেডিয়েশন থেরাপির মাধ্যমে ব্রেইন টিউমার চিকিৎসা, চক্ষু চিকিৎসা প্রদান, গাজিপুরের সিনবাহে ইমামুল কবীর জামে মসজিদ সংলগ্ন কবরস্থান উদ্বোধন, মরহুমের বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে দুদিনব্যাপী কোরআন খতম, কবরে পুষ্পস্তবক অর্পণ, কাগজে শ্রদ্ধাঞ্জলি প্রকাশ, স্মরণসভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে তার পরিবার ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X