কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত 

পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত। ছবি সৌজন্য 
পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত। ছবি সৌজন্য 

দেশের অন্যতম স্বনামধন্য বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হলো।

রোববার (২২ জুন) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পাদুকা শিল্পের সঙ্গে জড়িত দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত পরিবেশকরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক মনিকা নাজনীন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পেগাসাস লেদারস লিমিটেডের হেড অব সেলস মো. আব্দুল মালেক, যমুনা গ্রুপের এইচআর ডিরেক্টর মো. আফসার উদ্দিন, পেগাসাস লেদারের জিএম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ব্যবসায়িক পরিকল্পনা, বাজার কৌশল এবং নতুন পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমে মুখর ছিল এই সম্মেলন। এতে বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পেগাসাস লেদারস লিমিটেড, ৩০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে উচ্চমানের লেদার সামগ্রী উৎপাদন ও বিপণন করে আসছে। এই সম্মেলনের মাধ্যমে পরিবেশকদের সাথে পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X