কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বৃক্ষমেলায় আলী-জাহান এগ্রোর বর্ণাঢ্য অংশগ্রহণ

বৃক্ষমেলায় আলী-জাহান এগ্রোর স্টল। ছবি : সংগৃহীত
বৃক্ষমেলায় আলী-জাহান এগ্রোর স্টল। ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন শেরেবাংলা নগর পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা। গত ২৫ জুন থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলা শুরু হয়েছে, চলবে ২৪ জুলাই পর্যন্ত।

এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য স্লোগান হচ্ছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই জাতীয় বৃক্ষমেলায় এবার অংশগ্রহণ করেছে ১১২টি প্রতিষ্ঠান। এর মধ্যে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষ ও উদ্ভিদ উৎপাদনকারী নার্সারির সংখ্যা ৯২টি, বাকি ২০টি স্টল সরকরি-বেসরকারি পর্যায়ের পরিবেশ-উন্নয়ন বিষয়ক।

নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ নার্সারিগুলোতে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে নানা জাতের বৈচিত্র্যপূর্ণ ফলজ, বনজ ও ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। মাসব্যাপী এই বৃক্ষমেলায় ৯৩নং স্টলে ক্রিডেন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী-জাহান এগ্রোর বর্ণাঢ্য অংশগ্রহণ এক দারুণ বৈচিত্র্যতা এনেছে। নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষের চারা নিয়ে আলী-জাহান এগ্রোর এই অংশগ্রহণ পুরো বৃক্ষমেলার মধ্যেই এক আলাদা মাত্রার গুরুত্ব তৈরি করেছে। প্রতিদিনই স্টলটিতে বৃক্ষপ্রেমী আগত ক্রেতা ও দর্শক সাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিভিন্ন জাতের ল্যান্ডস্কেপিং গাছ এ স্টল থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আলী-জাহান এগ্রোর মাদার প্রতিষ্ঠান ক্রিডেন্স গ্রুপ প্রথম থেকেই নগরীতে সবুজায়নের ব্যাপক বিস্তারে পরিবেশ আন্দোলনের পক্ষে বিস্তৃতভাবে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন প্রকল্পের সংগঠনসহ শতাধিক নার্সারির সমন্বয়ে এই বৃক্ষমেলার চারা প্রদর্শনী, বিক্রয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ বিষয়ক প্রাকৃতিক উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় শুধু রাজধানীতেই নয়, দেশব্যাপী সবুজায়নের এক দারুণ আগ্রহ ও আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X