কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই : তারিকুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন নেই এবং আগামী জাতীয় নির্বাচনে ফেনীর কোনো আসন থেকে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তারিকুল বলেন, ‘আজকে সবার সামনে স্পষ্টভাবে ঘোষণা করছি, আমি এই মুহূর্তে কোনো আসনের প্রার্থী নই। বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই। আমার কাছে রাজনীতি মানে ক্ষমতার লোভ নয়, বরং মানুষের অধিকার, দুঃখ-কষ্ট এবং দাবিগুলো তুলে ধরা। আমার পাশে যারা শুভাকাঙ্ক্ষী কর্মী আছেন, তাদের কষ্ট-দুর্দশার কথা বলাই আমার রাজনীতি।’

তিনি বলেন, ‘হ্যাঁ, ফেনীর দুই আসনের দিকে আমার বিশেষ নজর ছিল। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফেনী-২ আসনে আমি কোনো নির্বাচন করব না। এই আসনে মানুষের রায়, অভিজ্ঞতা ও ইতিহাস রয়েছে। এখন সময় এসেছে রাজনীতির চর্চা পাল্টানোর। এখানে আমার প্রবীণ রাজনৈতিক নেতারা যদি প্রার্থী হন, আমি প্রতিদ্বন্দ্বিতা নয়—সহযোগিতা করব। কারণ ফেনীকে এগিয়ে নিতে আমাদের সবার ঐক্য দরকার।’

তারিকুল আরও বলেন, ‘অতীতে আমি ফেনী-১ আসনে ২০১৮ সালে সংসদ নির্বাচন করেছি, ২০১৪ সালে ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ঢাকায়ও সংসদ নির্বাচন করেছি। ২০২১ সালে ফেনীতে মেয়র নির্বাচনে অংশ নিয়েছি। আমার মনে হয়, আল্লাহপাক আমাকে যথেষ্ট দিয়েছেন, সম্মানও দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের জন্য কাজ করা। আমি এমপি বা মন্ত্রী না হলেও মানুষের কল্যাণে কাজ করার তৃপ্তি সবচেয়ে বড় পাওয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X