কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ তেমন থাকে না চাকরিজীবীদের। কিন্তু সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ঘুরতে যাওয়া বা অবকাশের দিনগুলো উপভোগ করার উপলক্ষ তৈরি হয়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন চাকরিজীবীরা।

এ বছর বেশ কয়েকটি বড় ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা। এমন বড় ছুটি বহু বছরই পরই উপভোগ করলেন তারা। এজন্য বছরে বাকি মাসগুলোতে কয়টি ছুটি রয়েছে তা জানতে আগ্রহের কমতি নেই চাকরিজীবীদের।

এ বছরের এখনো বাকি চার মাস। এই চার মাসে আরও বেশকয়েকটি ছুটি অবশিষ্ট রয়েছে চাকরিজীবীদের। এর মধ্যে কোন কোন ছুটি পড়েছে বৃহস্পতিবার। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।

এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। এই একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।

উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।

আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।

২০২৫ সালের ছুটির তালিকা দেখতে ক্লিক করুন এখানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X