কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

সমুদ্রে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা
সমুদ্রে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা

পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব স্থানে লাল পতাকা টানানো রয়েছে, সেসব এলাকাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, এমন স্থানে কোনোভাবেই পানিতে নামা যাবে না। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড সব সময় দায়িত্ব পালন করছেন।

সতর্কবার্তায় বলা হয়েছে, লাইফগার্ডের সেবার আওতায় থাকা নির্ধারিত সীমানার মধ্যে থেকেই কেবল পানিতে নামা যাবে। এই সীমানার বাইরে গেলে বিপদের সময় সহায়তা পাওয়া কঠিন বা অসম্ভব হতে পারে।

পানিতে নামার আগে জোয়ার-ভাটার সময়, সমুদ্রের বর্তমান অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার সময় বা ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে না নামারও নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় সাঁতার না জানা ব্যক্তিদের সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোকে পর্যটকদের জন্য বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট সরবরাহের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। লাইফগার্ড হিসেবে টিউব ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে এবং লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। শিশুদের সব সময় অভিভাবকদের তত্ত্বাবধানে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

নির্দেশনায় কোনো শিশু বা অপ্রাপ্তবয়স্ক সন্তান নিয়ে সৈকতে গেলে তার সদ্যতোলা ছবি মোবাইলে সংরক্ষণ করে রাখার অনুরোধ করা হয়েছে। শিশুর খোঁজে দ্রুত সহায়তা পেতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সমুদ্রের স্রোতের প্রকৃতি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে, বিশেষ করে তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত বা নিম্নমুখী প্রবাহ খুবই বিপজ্জনক হতে পারে। জলোচ্ছ্বাস বা অতিরিক্ত স্রোতের ফলে সমুদ্রতটে তৈরি হওয়া বালি সরার ফাঁকা জায়গা ও গর্ত থেকেও সাবধান থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অপ্রশিক্ষিত ব্যক্তি দিয়ে উদ্ধারকাজ পরিচালনা না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা এতে উদ্ধারের বদলে আরও প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X