কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলনে অতিথিরা। সৌজন্য ছবি
এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলনে অতিথিরা। সৌজন্য ছবি

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন এবং ২০২৫-২৬ বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) কক্সবাজারে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপণন ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামান বলেন, ‘এসিআই ফার্মা মানুষের জীবনের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে আমাদের অর্জন অনেক, তবে আগামী বছর হবে আরও চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময়।’

সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজার বিশ্লেষণ, বিক্রয় কৌশল এবং নতুন ব্যবসায়িক লক্ষ্য তুলে ধরেন হেলথকেয়ার অপারেশন্সের ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার। তিনি বলেন, ‘বর্তমান বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কৌশলগত চিন্তাভাবনার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে কাজ করতে হবে।’

মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মো. মুহসিন মিয়া তার বক্তব্যে বলেন, ‘নতুন পণ্যের প্রচার ও বিক্রয়ে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি ব্যবহার আমাদের আগামী বছরের প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

এছাড়া, ডিরেক্টর, ফিল্ড মার্কেটিং অপারেশন্স মো. মাহমুদুর রহমান ভুইয়া কৌশলগত রোডম্যাপ উপস্থাপন করে বলেন, ‘মাঠপর্যায়ের কার্যক্রমই আমাদের লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। এই সম্মেলনের মাধ্যমে আমরা একসঙ্গে সে পথে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, র‌্যাফেল-ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X