কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রক্তদানে প্রযুক্তির ছোঁয়া : নর্দান ইউনিভার্সিটিতে ‘ব্লাডলিংক’ উদ্বোধন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) রক্তদাতাদের দ্রুত সংযুক্ত করতে এবং জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সহায়তার লক্ষ্যে একটি উদ্ভাবনী রক্তদান বিষয়ক ওয়েব অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন, রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওয়েব অ্যাপটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইমন ইবনে মোস্তফা। তার এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজসেবামূলক এমন উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়। ওয়েবসাইট নির্মাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ দেখতে চাই।’

প্রো-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন বলেন, ‘রক্ত দাও, জীবন বাঁচাও’- এই স্লোগান আমাদের অতীতের গর্ব, ভবিষ্যতের চেতনা হয়ে থাকবে।

রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ বলেন, ‘এই প্ল্যাটফর্ম শুধু এনইউবির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর পরিসরে মানুষকে উপকৃত করবে।’

সমাপনী বক্তব্যে ইংরেজি বিভাগের সাবেক প্রধান ও সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন বলেন, মানুষ বাঁচাতে এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। এটি যেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X