কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিইউবিটির সঙ্গে সমঝোতা স্বাক্ষর। সৌজন্য ছবি
বিইউবিটির সঙ্গে সমঝোতা স্বাক্ষর। সৌজন্য ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আইন ও বিচার বিভাগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও গবেষণার সুযোগ বাড়াতে দেশের আটটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

রোববার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), লিগ্যালিটি, মাইন্ডভানা লিমিটেড, আইটি বিটস, লিগ্যাল স্টেপ, জুরি-কেস, অ্যাডভোকেট ফারিদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং লিগ্যাল কেয়ার।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, এই সমঝোতা স্মারক শুধু শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেই সহায়ক হবে না, বরং তাদের পেশাগত জীবনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ। তিনি বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আইন পেশার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গভীর ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আসিফ-উল-হক, বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তারা শুধু আইন শিক্ষা নয়, বাস্তব জীবনের প্রাসঙ্গিক অভিজ্ঞতাও অর্জন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিইউবিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি, গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X