কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন। সৌজন্য ছবি
আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন। সৌজন্য ছবি

বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড।

শুক্রবার (১০ অক্টোবর) দেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের সেলস টিমের সেরা পারফর্মার এবং শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘অদম্য আমরা একসাথে’, যা আকিজ বেকার্স লিমিটেড পরিবারের ঐক্য, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হয়। অনুষ্ঠানে বিক্রয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কনফারেন্সে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যৎ লক্ষ্য ও বাজার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন বলেন, আমাদের এই সাফল্য, আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক। আকিজ বেকার্স লিমিটেড কখনো তাদের পণ্যের গুণগত মানের সঙ্গে আপস করেনি। আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুণ্ন রাখতে অঙ্গীকারবদ্ধ। এই কারণেই আজ গ্রাহকরা বলেন, আকিজ বেকার্স লিমিটেডের পণ্য সবার থেকে আলাদা।

তিনি বলেন, আকিজ বেকার্সের সাফল্যের মূল শক্তি হলো এর নিবেদিতপ্রাণ সেলস টিম, যারা প্রতিদিন ব্র্যান্ডের প্রতিশ্রুতি, দেশের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, সেলস্ ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা ডা. মো. আশরাফুল বারী, চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার, হেড অফ সেলস্ মোল্লা জাহিদুর রহমান এবং এএফএমএলের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X