রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন। সৌজন্য ছবি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন। সৌজন্য ছবি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন চলছে।

এই আয়োজনে সহযোগিতা করছে ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ। আয়োজনের মধ্যে রয়েছে র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান ও বিশেষজ্ঞ আলোচনা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয় ‘ইন্টিগ্রেশন অফ মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি প্যানেল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আলোচনায় অংশ নেন, ইউনেস্কো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, ড. সুসান ভাইজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। তারা জোর দেন যে এই সাক্ষরতা মানুষের সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে গঠনে অপরিহার্য। আলোচনায় মিডিয়া ও তথ্য সাক্ষরতার ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।

একইসঙ্গে আলোচনায় ডিজিটাল বিশ্বে বিভ্রান্তিমূলক তথ্য, ভুল তথ্য ও অসৎ তথ্য কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ক্রিটিক্যাল থিংকিং দক্ষতা বিকাশের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, তথ্য পেশাজীবী, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X