কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সিজন ২ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর বিজনেস ক্লাবের আয়োজনে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করুন। সমস্যার জায়গায় সুযোগ লুকিয়ে থাকে। ব্যবসা আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে।’

তিনি আরও বলেন, ‘এখন তরুণদের সময়। শুধু ব্যবসার নয়, দেশের উন্নয়নের আইডিয়া নিয়েও এগোতে হবে। নতুন আইডিয়া উদ্ভাবন করে নিজেকে আলাদা করুন এবং ক্যারিয়ারে সফল হোন।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ বিজনেস ক্লাবের উপদেষ্টা এস.এম. নাসের ইকবাল, বিজনেস ক্লাবের মডারেটর ফারজানা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক এস.কে. শোয়াইব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক মাইশা আফিয়া জেরিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মুহম্মদ কামরুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

চ্যাম্পিয়ন হয়েছে বিবিএ ৯ম ব্যাচের তৌহিদ আহমেদ উপম ও লাইজুল করিম জিসানের ‘গ্রিন ল্যান্টার্নস’ দল। রানার্সআপ হয়েছে এলএলবি ১ম ব্যাচের মুয়াররিফ বিল্লাহ, শায়লা শবনম, সাদিয়া আক্তারের ‘ফিউচার ফ্রেম’ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X