কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যে ভুলে চা হয়ে যায় বিষ, সতর্ক হোন আজই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চা আমাদের জীবনের একটা অনুভূতির নাম। আর এ শীতে দিনের শুরুতেই গরম ধোঁয়া ওঠা এক কাপ চা মনটা ভালো করে দেয়। কিন্তু জানেন কি, খুব ছোট একটা ভুলেই এই প্রিয় পানীয়টা আমাদের জন্য অস্বাস্থ্যকর, এমনকি ক্ষতিকরও হয়ে উঠতে পারে!

আরও পড়ুন : শীতে কলা খাওয়া কি ক্ষতিকর

আরও পড়ুন : গরম না ঠান্ডা... কোন কফি শরীরের জন্য ভালো?

সম্প্রতি পুষ্টিবিদ লিমা মহাজন একটি ভিডিওতে দেখিয়েছেন, আমরা কী ভুলটা করে থাকি এবং কীভাবে একটু সচেতন হলে চা হতে পারে একেবারে স্বাস্থ্যকর।

কী ভুলে চা হয়ে যাচ্ছে ‘বিষ’?

আমরা অনেকেই চা বানাতে গিয়ে তা বারবার ফুটাই, কিংবা অনেকক্ষণ ধরে চা পাতা জ্বাল দিই। এতে চায়ের মধ্যে থাকা ট্যানিন নামে এক উপাদান অতিরিক্ত পরিমাণে বের হয়ে আসে।

যদিও ট্যানিনের কিছু উপকার আছে, তবে বেশি হলে তা শরীরের ক্ষতি করতে পারে। যেমন:

- গ্যাস ও পেট ফাঁপা

- আয়রন শোষণে সমস্যা

- দাঁত, লিভার, কিডনি ও হার্টের ওপর নেতিবাচক প্রভাব

এ ছাড়া অনেকেই একবার বানানো চা বারবার গরম করে পান করেন, যা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ধ্বংস করে ফেলে।

তাহলে চা বানানোর সঠিক ও স্বাস্থ্যকর উপায় কী?

লিমা মহাজনের দেওয়া চা তৈরির স্বাস্থ্যকর রেসিপি-

প্রথম ধাপ: এক পাত্রে পানি ফুটান।

মসলার সংযোজন: এতে মৌরি, দারুচিনি, লবঙ্গের মতো কিছু ভেষজ উপাদান দিন। ফুটতে দিন ৩-৪ মিনিট।

চা পাতা ব্যবহার: একটি কাপ বা পাত্রে চা পাতা রাখুন, এরপর মসলাযুক্ত গরম পানি চায়ের ওপর ঢালুন। ১ মিনিট ঢেকে রাখুন।

দুধ যোগ: আলাদা করে দুধ ফুটিয়ে, প্রয়োজন অনুযায়ী চায়ে মেশান।

এবার আবার ১ মিনিটের মতো ঢেকে রাখুন। তারপর ছেঁকে নিয়ে গরম গরম উপভোগ করুন।

অতিরিক্ত পরামর্শ

চা কখনো বারবার গরম করবেন না। এতে পুষ্টিগুণ নষ্ট হয় এবং শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

একবারে যতটা খাবেন, ততটাই তৈরি করুন।

গরম থাকতেই চা পান করুন, এতে স্বাদও পাবেন, উপকারও।

আরও পড়ুন : শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

আরও পড়ুন : ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

এক কাপ ভালোভাবে বানানো চা শুধু আপনার মনকেই চাঙ্গা করে না, শরীরেরও উপকারে আসে। তাই এবার থেকে একটু সচেতন হোন—প্রিয় চাকে বিষ নয়, বানিয়ে তুলুন আরও স্বাস্থ্যকর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X