কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সোমবার (৩ নভেম্বর) এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ সকালে আইএসইউ-এর মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইএসইউ-এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর জোসেফ লি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা কেন্দ্রের পরিচালক ড. খান সারফারাজ আলী, আইএসইউ-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, অ্যাডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন এবং জনসংযোগ বিভাগের প্রধান মো. রাইসুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে আইএসইউ-এর শিক্ষার্থীরা আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় বৈশ্বিক দক্ষতা, কর্মসংস্থানযোগ্যতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তি বৃদ্ধির সুযোগ পাবেন। এ ছাড়া শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, যৌথ গবেষণা, আন্তর্জাতিক মানসম্পন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ এবং শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।

আইএসইউ বিশ্বাস করে, এই সহযোগিতা ভবিষ্যতের দক্ষ ও আন্তর্জাতিক মানের পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X