কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে ‘ডিজিটাল সিকিউরিটি’ বিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স সেশন অনুষ্ঠিত

সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন। ছবি : সংগৃহীত
সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগে ‘ডিজিটাল সিকিউরিটি’-বিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স সেশন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন এশিয়া সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় গাথিয়া।

তিনি বর্তমান মিডিয়া পরিবেশে ডিজিটাল নিরাপত্তাসংক্রান্ত প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা কোন কোন ঝুঁকির মুখোমুখি হন, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এ প্রশিক্ষণ কর্মসূচি সিজেইএন বাংলাদেশ এবং এশিয়া সেন্টারের যৌথ উদ্যোগ। এশিয়া সেন্টার জাতিসংঘের ইকোসোকের স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাসধারী একটি সিভিল সোসাইটি রিসার্চ ইনস্টিটিউট।

গুগলের সহায়তায় পরিচালিত এশিয়া সেন্টারের ডিজিটাল সিকিউরিটি ট্রেনিং (ডিএসটি) প্রোগ্রামের লক্ষ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভুল তথ্য, ডিজিটাল হুমকি এবং সাইবার নিরাপত্তা ঝুঁকির নেতিবাচক প্রভাব কমানো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, তথ্য সংগ্রহ, যোগাযোগ ও কনটেন্ট প্রকাশে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর দ্রুত নির্ভরতা বাড়ছে। ফলে গণমাধ্যমকর্মীদের জন্য ডিজিটাল সিকিউরিটি আজ অপরিহার্য।

ট্রেনিংয়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, প্ল্যাটফর্মভিত্তিক হুমকি, ইন্টারনেট অব থিংস (আইওটি)-এর দুর্বলতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এআইনির্ভর সাইবার ঝুঁকিসহ নানা নতুন ঝুঁকি তুলে ধরেন সঞ্জয় গাথিয়া। ব্যক্তি ও প্রতিষ্ঠান কীভাবে ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বাড়াতে পারে, সে সম্পর্কেও তিনি ব্যবহারিক পরামর্শ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএমসি বিভাগের শিক্ষক রানি এলেন ভি রামোস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X