বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নবীনবরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
নবীনবরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফল ২০২৫-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের নতুন শিক্ষার্থীরা তাদের অভিভাবকসহ অংশগ্রহণ করেন। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা, নিয়মাবলি এবং শিক্ষাজীবনে সহায়ক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে একাডেমিক যাত্রা শুরু করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, হেড ও ডিরেক্টরগণ তাদের নিজ নিজ অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা নতুন শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল সেশন পরিচালনা করেন।

দিনব্যাপী এ আয়োজনে এআইইউবির বিভিন্ন স্টুডেন্ট ক্লাব তাদের কার্যক্রম ও সদস্যপদ সম্পর্কে তথ্য প্রদান করে। অনুষ্ঠানের শেষে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের (এপ্যাক) পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X