রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করতে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট আয়োজন করেছে ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫’ ও ‘চার্টার নাইট’। সম্প্রতি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ক্লাব প্রেসিডেন্ট একেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তরুণদের উদ্যোক্তা দক্ষতা ও সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপনার সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ৩৭টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে প্রথমে ৫টি দল চূড়ান্ত পর্বে ওঠে। চ্যাম্পিয়ন হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, যারা ব্যবহৃত ডেনিম জিন্স পুনর্ব্যবহার করে নতুন ব্যবসায়িক পণ্য তৈরির পরিকল্পনা উপস্থাপন করে। প্রথম রানারআপ হয় ‘সুগার সাইকেল’ (রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফল) এবং দ্বিতীয় রানারআপ চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ‘জ্যাকফুট টিম’।

এতে উপস্থিত ছিলেন স্থপতি আশিক ইমরান, প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ইমতিয়াজ আলম এফসিএমএ, সালেহীন মুসফিক সাদাফ, আহমেদ জিবরান, রোটারিয়ান সাদমান সাইকা সেফা, মাহবুবুল কবির খান, এম মনোয়ারুল হক, শামসুদ্দিন ইলিয়াস, গোলাম কিবরিয়া এফসিএমএ, নাজমুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব।

ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, ‘তরুণরাই দেশের শক্তি। তাদের ব্যবসায়িক উদ্যোগ ও আইডিয়া সফল করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।’

প্রোগ্রাম চেয়ার নোমান বিন জহির উদ্দিন বলেন, ‘এ ধরনের প্ল্যাটফর্মে তরুণ উদ্যোক্তা ও অভিজ্ঞ শিল্পোদ্যোক্তাদের সংযোগ তৈরি করা হয়। এতে অর্থ ও পরামর্শের সুবিধা মিলেছে।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ক্লাবের ‘চার্টার নাইট’ উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X