কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বারবার ফোন আনলকে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, জানুন কীভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বারবার ফোন আনলক করা যে মস্তিষ্কের ক্ষতি করতে পারে, তা অনেকেই জানেন না।

যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার কেইমিয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যদি কেউ দিনে ১০০ বারের বেশি ফোন আনলক করেন তার মনোযোগ, স্বল্পমেয়াদি স্মৃতি ও শেখার ক্ষমতা কমতে শুরু করে। আর যখন এই সংখ্যা ১৫০- এর কাছাকাছি পৌঁছায়, সমস্যাগুলো আরও পরিষ্কারভাবে দেখা যায়।

নোটিফিকেশনের শব্দ বা আলো আমাদের মস্তিষ্কে ছোট একটা উত্তেজনা তৈরি করে। তাই আমরা অজান্তেই ফোন হাতে তুলে নিই। স্ট্যানফোর্ডের অধ্যাপক আনা লেম্বকি বলেন, ফোন চেক করা এখন অনেকটা আসক্তির মতো আচরণে পরিণত হয়েছে। ফোন পাশে না থাকলেও মনে হয়, যেন কিছু মিস হয়ে যাচ্ছে। এতে মনোযোগ কমে যায়, চিন্তা করার ক্ষমতাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলেন, বই পড়া বা গভীর চিন্তা আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে। কিন্তু ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা স্মৃতি আর যুক্তি-বুদ্ধি দুটোকেই দুর্বল করে দেয়। অনলাইন ক্লাস, কাজ আর ইন্টারনেটের সহজলভ্যতায় ফোনের ব্যবহার আরও বেড়ে গেছে। তার ফলেই ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন, আর কাজের জায়গাতেও একই সমস্যা দেখা দিচ্ছে।

তবে ভালো খবর হলো, এই অভ্যাস বদলানো সম্ভব। মাত্র দুই থেকে তিন সপ্তাহ একটু নিয়ম মেনে চললেই উন্নতি দেখা যায়। কাজ করার সময়, পড়াশোনার সময়, ঘুম কিংবা খাবারের সময় ফোন দূরে রাখলে মনোযোগ ফিরতে শুরু করে, আর মস্তিষ্কও হয়ে ওঠে আরও সক্রিয়।

সূত্র : প্রযুক্তি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X