স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল : রাজশাহীর সমর্থকদের জন্য মিলল সুখবর

রাজশাহী ওয়ারিয়র্স। ছবি : সংগৃহীত
রাজশাহী ওয়ারিয়র্স। ছবি : সংগৃহীত

আর মাত্র কিছুদিন পরই পর্দা উঠছে বিপিএলের। হাতে নেই খুব বেশি সময় বাকি। এবারের আসরকে সামনে রেখে অভিজ্ঞতা-তারুণ্যের সমন্বয়ে দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। তবে কার নেতৃত্বে দলটি মাঠে খেলবে সেটি এতদিন ছিল অজানা। অবশেষে রাজশাহীর অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, যা সমর্থকদের মাঝেও দিয়েছে স্বস্তির বার্তা।

সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, আসন্ন বিপিএলে দলটির অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটের বিমান ধরবে তারা। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়েই সিলেট যেতে চায় রাজশাহী। বিপিএল নিলামের আগে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী। দলটির সাত বিদেশি ক্রিকেটারের মধ্যে ছয় জনই বিপিএলের প্রথম থেকে রাজশাহীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ হান্নান সরকার।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও জিমি নিশাম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X