কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)–এর কাছ থেকে ‘এক্সিলেন্স ইন বিজনেস পে-আউট’ পুরস্কার অর্জন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ।

ইবিএল জানিয়েছে, ব্যাংকের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রাখায় এবার মোট ৪০টি সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে তারা।

এবারের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘স্কাইসফ্রি: ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার একটি কনভেনশন হলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইবিএল তাদের ব্যবসায়িক সহযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। নগদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া।

এ সময় ইবিএল-এর উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী, ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইবিএল-এর এবারের আয়োজনে পে-আউট ক্যাটাগরিতে নগদকে পুরস্কৃত করা হয়। দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে এগিয়ে নিতে নগদের অসামান্য ভূমিকা, পে-আউট সল্যুশনের ধারাবাহিক উন্নয়ন এবং বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X