কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন অনুষ্ঠান।
রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন অনুষ্ঠান।

আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। বুধবার (১১অক্টোবর) ব্যাংকটির মতিঝিলস্থ রূপালী সদন করোপোরেট শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

শুরুতে রূপালী সদন কর্পোরেট ও পুরাণা পল্টন করোপোরেট শাখাসহ মোট ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে রূপালী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। অন্যান্যর মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, শিকদার ফারুক-ই-আযম, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও তানভীর হাছনাইন মইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এর ওপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X