কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এনএসইউতে শুরু হয়েছে উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল

এনএসইউ'র ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল ২০২৩।
এনএসইউ'র ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল ২০২৩।

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে এনএসইউতে দুইদিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল-২০২৩ শুরু হয়েছে। আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। নেটওয়ার্কিং, লার্নিং এবং পেশাগত উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন উদযাপন করা এই ক্যারিয়ার ফেয়ারের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরোস ফর অল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেহনুমা করিম এবং আই-সোশ্যালের প্রতিষ্ঠাতা ও সিইও ড. অনন্যা রায়হান। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ও ডিন ড. হেলাল আহাম্মদ এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়েনেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন এনএসইউ এসবিএ ও সিপিসির সমন্বয়ক এবং প্রভাষক হামিদা মোশাররফ মোনিয়া। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক পার্টনার হিসেবে ছিল এনএসইউ এইচআর ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। তিনি কর্মক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের গুরুত্বের ওপর জোর দিয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেন।

ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) পরিচালক মোহাম্মদ খসরু মিয়ার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল ২০২৩ সফল করার জন্য সকল অংশগ্রহণকারী, স্পন্সর এবং অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X