কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও বরুড়া জনকল্যাণ সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান রিমন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির এডমিশন অফিসার গোলাম রাব্বানী, বরুড়া উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল মোল্লা, সাধারণ সম্পাদক নবাব হোসেনসহ সংগঠনের অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুণী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জন্য সেবা ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ৯৫০০ সুয়েটার, ৬০০ লেপ ও ১২০০ মোজা বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X