কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মেগা ক্যাম্পেইন নিয়ে আসছে ইভ্যালি

ইভ্যালির লোগো।
ইভ্যালির লোগো।

প্রথম ক্যাম্পেইনটি সফলের পর এবার নতুন করে মেগা ক্যাম্পেইন নিয়ে আসছে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিয়ে আসছে মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইভ্যালি। এতে বলা হয়, ‘বিগ ব্যাং-২’ ক্যাম্পেইনে স্যামসাং, ওয়ালটন, ইউসিসি, যমুনা, মিনিস্টার, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মতো দেশসেরা প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনটিতে ২৬ টাকায় বিভিন্ন সেলার তাদের সীমিত সংখ্যক জামা, জুতা, গ্যাজেট গ্রাহকদের জন্য অফার করবে।

ইভ্যালি বলছে, বাজারমূল্য থেকে কিছুটা ডিসকাউন্ট দিবে কোম্পানিগুলো। অফারে মাত্র ৫০০ টাকায় ফ্লোরা লিমিটেডের একটি এইচপি কি-বোর্ড-মাউস কম্বো পাওয়া যাবে। ওয়ান+ এন২০ এসই স্মার্টফোন পাওয়া যাবে মাত্র ১৪৯৯৯ টাকায়। ম্যারিকোর সব পণ্যে ডিসকাউন্ট পাওয়া যাবে। ফুড এগ্রো নেটওয়ার্ক শুধু ঢাকার গ্রাহকদের জন্য ৫৫০ টাকা কেজিতে গলদা চিংড়ি অফার করবে।

আরও বলা হয়েছে, ইভ্যালির প্রতিটি পণ্যে তাদের মুনাফা যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করেছে। ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো মার্চেন্ট সরাসরি ই-কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন। গ্রাহক পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন।

এ বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে মেগা অফার নিয়ে হাজির হচ্ছি আমরা। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মেথডে বিক্রেতারা তাদের পণ্য নিয়ে ইভ্যালির এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন।

গত বছরের ১৮ ডিসেম্বর জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। এরপর গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনসহ নানা অফার ও পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X