রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। ছবি : সংগৃহীত
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। ছবি : সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামি এ মামলায় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারির আদেশ দিয়েছেন।

সম্প্রতি ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালত মামলাটির এ রায় ঘোষণা করেন।

ন্যাগোসিয়েবল ইনস্ট্রমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় আসামি রাসেল দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আদালত রায়ের আদেশে আসামিকে আগামী ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা বাদীর অনুকূলে আদায়ের নির্দেশ দেন। অনথ্যায় বাদী ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, এই মামলায় আসামি মোহাম্মদ রাসেল যদি হাজতবাস করে থাকে, তবে তা প্রদত্ত কারাদণ্ড থেকে বাদ যাবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী এনামুল হক বলেন, ইভ্যালির এমডি রাসেলের বিরুদ্ধে ৪টি চেক ডিজঅনারের মামলা করি। আদালত মামলাটির রায় ঘোষণা করেছেন। রাসেলের বিরুদ্ধে প্রথম চেক ডিজঅনারের মামলার রায় এটি। আশা করছি রায় বাস্তবায়নের মাধ্যমে আমি আমার পাওনা টাকা পাব।

এর আগে ৮ লাখ ৮৫ হাজার টাকার ৪টি চেক ডিজঅনারের অভিযোগে রাসেলের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন এনামুল হক।

জানা যায়, শুধু এ মামলাটিই নয়। পণ্য না দিয়ে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে অর্ধ শতাধিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে একাধিকবার রিমান্ডেও গেছেন এ দম্পতি। পরে জামিন পেয়ে পলাতক হন তারা। অনেক মামলায় রায় হলেও পলাতক রয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X