কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

এসিআই ফুড্স লিমিটেড নিয়ে এলো কাপ কেক ‘ফান সুপার চ্যাম্প’

বাজারে এলো কাপ কেক ‘ফান সুপার চ্যাম্প’। ছবি : সংগৃহীত।
বাজারে এলো কাপ কেক ‘ফান সুপার চ্যাম্প’। ছবি : সংগৃহীত।

‘ফান সুপার চ্যাম্প’ ব্র্যান্ড নামে এসিআই ফুড্‌স লিমিটেড বাজারে নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেলস ফোর্টিফাইড কাপ কেক।

এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান, এসিআই ফুড্‌স লিমিটেড, ফান স্ন্যাক্‌স ব্র্যান্ডের অধীনে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করল বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ কাপ কেক। ভোক্তাদের জন্য পুষ্টিকর এবং সুস্বাদু খাবার সরবরাহের জন্য অঙ্গীকার রক্ষার ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

ফান সুপার চ্যাম্প ফোর্টিফাইড কাপকেক ক্যাটাগরিতে ৫টি ভেরিয়েন্ট রয়েছে- বাটার কাস্টার্ড কেক, মালাইক্ষীর কাস্টার্ড কেক, মাফিন কেক, চকোলেট কাস্টার্ড কেক এবং পাইনএপল কাস্টার্ড কেক।

এ কাপকেকগুলোর প্রতিটি ভিটামিন এ, ভিটামিন ডি, জিঙ্ক এবং আয়রনসহ প্রয়োজনীয় পুষ্টিকর গুণাগুণ বহণ করে, যা ভোক্তাদের দৈনন্দিন পুষ্টিমান পূরণে সহায়ক হবে।

প্রখ্যাত লেখক ও সাংবাদিক আনিসুল হক এবং প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি ছিলেন। অতিথিরা শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে খাদ্যশিল্পে উদ্ভাবন ও পুষ্টিগুণের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এসিআই ফুড অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তাগুলো তুলে ধরে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পণ্যাদি ভোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতি কোম্পানির প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, বিশেষত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টিতে অবদান রাখার জন্য ফোর্টিফাইড কাপকেক নিয়ে এসিআই ফুড্‌স লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এসিআই ফুড্স লিমিটেডের পণ্য বাংলাদেশের বাজারে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসিআই লিমিটেডের প্রধান কার্যালয় এসিআই সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে গুণমান এবং উদ্ভাবনের প্রতি কোম্পানির ক্রমাগত প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়। শুধু সুস্বাদু খাদ্যপণ্য ভোক্তাদের মাঝে পরিবেশন করে নয় বরং পণ্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর বিষয়গুলো ক্রমাগতভাবে নিশ্চিত করার মাধ্যমে দেশের খাদ্যশিল্পে এসিআই ফুড্‌স লিমিটেড অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে ভূমিকা পালন করে আসছে।

এসিআই ফান সুপার চ্যাম্প কেক এর উদ্বোধন অনুষ্ঠানে এসিআইয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X