শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:০৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন এসি কিনে লাখ টাকা ক্যাশ ভাউচার পেলেন ইয়াসীন

ইয়াসীন আলীর হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দিচ্ছেন ওয়ালটনের কর্মকর্তারা।
ইয়াসীন আলীর হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দিচ্ছেন ওয়ালটনের কর্মকর্তারা।

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইনের আওতায় ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ‘নন-স্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ।

এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরই ধারাবাহিকতায় চলমান সিজন-২০ এর আওতায় ওয়ালটনের এসি কিনে ১ লাখ টাকা ক্যাশ ভাউচার পেয়েছেন রাজধানী উত্তরার বাসিন্দা ডা. ইয়াসীন আলী।

শনিবার (৭ এপ্রিল) ডা. ইয়াসীন আলীর হাতে আনুষ্ঠানিকভাবে টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব সরকার, রিজিওনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম এবং নিকুঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার সুমন মোল্লা প্রমুখ।

সিজন-২০ এ ইয়াসিন ছাড়াও কেরানীগঞ্জের জিঞ্জিরার তাজুল ইসলাম মিশু এবং হবিগঞ্জের নোয়াবাদের বাসিন্দা মোস্তফা আহমেদ ওয়ালটনের এসি কিনে ২০ হাজার টাকা করে ক্যাশ ভাউচার পেয়েছেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের হাতেও ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, ডা. ইয়াসিন আলী বাসায় ব্যবহারের জন্য ৬ এপ্রিল (শনিবার) রাজধানীর নিকুঞ্জ ওয়ালটন প্লাজা থেকে ৮ হাজার ৯৯০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ৫৬ হাজার ৯৯০ টাকা মূল্যের এক টনের একটি এসি কেনেন। এসি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে এক লাখ টাকা ক্যাশ ভাউচার পাওয়ার একটি ম্যাসেজ আসে।

ক্যাশ ভাউচার পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. ইয়াসীন আলী বলেন, যেকোনো পণ্য কেনায় সবসময় দেশিয় প্রতিষ্ঠানকে প্রাধান্য দেই। বিদেশি পণ্যের বদলে দেশি ভালোমানের পণ্য কেনার পরিকল্পনা করি। ওয়ালটনের এসি যেমন দামে সাশ্রয়ী, তেমনি টেকসই এবং সার্ভিসও পাওয়া যায় দ্রুত।

তিনি বলেন, ওয়ালটন এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয় সবচেয়ে বেশি। তাই এই ব্র্যান্ডের এসি কিনেছি। কিন্তু এসি কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পাব সেটা ভাবিনি। ওয়ালটন থেকে পাওয়া উপহারের ক্যাশ ভাউচার দিয়ে ১ দশমিক ৫ টনের আরেকটি এসি এবং অন্যান্য আরও কিছু পণ্য নেব। ক্রেতাদের নানান সুবিধা দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান বলেন, সারা বছরই এসির পক্ষ থেকে গ্রাহকদের নানা ধরণের সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। চলমান সিজনে মিলিয়নিয়ারসহ কোটি কোটি টাকার উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ওয়ালটন এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে আছে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

এখন ওয়ালটন এসির এক্সচেঞ্জ অফারে যেকোনো ব্র্যান্ডের নতুন কিংবা পুরাতন এসির বদলে নতুন ওয়ালটন স্পিড এসি ২৩ হাজার টাকা এবং কমার্শিয়াল এসি ৪২ হাজার ৪৮০ টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারছেন গ্রাহকরা।

আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৮০টির অধিক সার্ভিস সেন্টারের পাশাপাশি প্রায় তিন হাজার সার্ভিস এক্সপার্টদের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। তাদের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X