কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্ত্রীর দায়ের করা মামলা থেকে সিটি ব্যাংক চেয়ারম্যানের অব্যাহতি

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ছবি : সংগৃহীত
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ছবি : সংগৃহীত

সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর মাসে তার তৎকালীন স্ত্রী তাবাসসুম কায়সারের দায়ের করা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জাল-জালিয়াতির ৩টি মামলা সম্প্রতি খারিজ করেছেন আদালত।

মামলাগুলো দায়ের হওয়ার পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত ডিবিকে তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ডিবি অভিযোগের সঙ্গে বিবাদী আজিজ আল কায়সারের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ হতে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

কিন্তু বাদী তাবাসসুম কায়সার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্ত দাখিল করেন। এতে আদালত মামলাগুলো পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) দায়িত্ব দেন। পিআইবি পুনঃতদন্ত করে পুনরায় অভিযোগের সঙ্গে বিবাদীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে গত ১৭ এপ্রিল তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।

পুনরায় বাদী তাবাসসুম কায়সার নারাজি দরখাস্ত দায়ের করলে এবার ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে আজিজ আল কায়সারকে মামলায় আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে সিটি ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা অহেতুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ডিভোর্স হতেই পারে। সেটার সমাধানের জন্য ইসলামি শরিয়াহ আছে, পরিবারের মুরুব্বিরা আছেন। খুব দুঃখজনক, মুরুব্বির দায়িত্বে ছিলেন আমার সাবেক স্ত্রীর বড়ভাই ও বড় বোন। তারা তাদের কাজটা করেননি বলেই সবকিছু এতটা বিশ্রী পর্যায়ে চলে গেল। এ জন্য তাদেরকে আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে।

একাধিকবার তদন্তে কোনো অপরাধ প্রমাণ না হওয়া সত্ত্বেও বারবার আদালতে তার সাবেক স্ত্রীর নারাজি দরখাস্ত জমা দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X