কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ছবি : সংগৃহীত

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ)-এর উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি এবং এসইইউ-এর চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাকে এ পদে নিযুক্ত করেছেন।

রোববার (১৯ মে) তিনি এ পদে যোগদান করেন।

অধ্যাপক মাহবুবুল ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন।

তিনি ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি যেসব প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন তার প্রতিটির উন্নয়নে অবদান রেখেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে সব সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X